রাজধানীর উত্তরায় চলন্ত অবস্থায় একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ১৮ মিনিটের দিকে উত্তরার জসীম উদ্দিন রোডে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, হায়েস মাইক্রোবাসটির ইঞ্জিন ওভারহিট হওয়ায় আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে মাইক্রোবাসটির সামনের অংশ পুড়ে যায়।
বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, “এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে চালক গাড়িটি সড়কের পাশে থামিয়ে দেয়। পরে আগুন লাগলে তিনি নিরাপদে সরে যান।
আপনার মতামত লিখুন :