মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্ট্যান্ডে থেমে থাকা একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক তাবেজ খান গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে, ঢাকা–আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে।
স্থানীয়দের বরাতে জানা যায়, রাতেই বাসটি স্ট্যান্ডে পার্কিং করে ভেতরেই ঘুমাচ্ছিলেন চালক। হঠাৎ দুষ্কৃতিকারীদের একটি দল এসে বাসে আগুন ধরিয়ে দেয়। কয়েক মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, চালক মারাত্মকভাবে দগ্ধ হন।
খবর পেয়ে শিবালয় থানা পুলিশ ছুটে গিয়ে চালককে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থা খারাপ হলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
শিবালয় থানার ওসি (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন,
“থেমে থাকা স্কুলবাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসের ভেতর থেকে গুরুতর দগ্ধ অবস্থায় চালককে উদ্ধার করা হয়েছে।”
পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :