ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন

ঢাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত সাক্ষাতের বিষয়টি প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার সকালেই ঢাকায় পৌঁছান।