দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ৮:৩২ অপরাহ্ন

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে তিনি দেশবাসীর কাছে এই আবেদন জানিয়েছেন।

মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থাকে গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছে। ডা. জাহিদ হোসেন বলেন, “চেয়ারপারসন দেশবাসীর কাছে প্রার্থনা করেছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন।”

এর আগে রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান তিনি। ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভার কেয়ার হাসপাতালে যাতায়াত করছেন।