উত্তরাঞ্চলে হিমেল হাওয়ার দাপটে শীত জোরদার হয়েছে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। ভোরের তীব্র ঠান্ডা অনুভূত হলেও সূর্য ওঠার পর আবহাওয়ায় কিছুটা স্বস্তি ফিরছে।
গত এক সপ্তাহে তেঁতুলিয়ার তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঠান্ডা বাড়ায় সদর হাসপাতালে শিশু ও বয়স্কদের শীতজনিত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়রা বলছেন, ভোরের কনকনে ঠান্ডায় বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ছে, তবে রোদ উঠলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। আবহাওয়াবিদদের মতে, রাতের তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে এবং নভেম্বরের শেষ দিকে হালকা শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।
আপনার মতামত লিখুন :