বাংলাদেশ পুলিশে উচ্চপর্যায়ের পুনর্গঠনের অংশ হিসেবে ৩৩ জন কর্মকর্তাকে উপ–পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে ডিআইজি (গ্রেড–৩) পদে উন্নীত কর্মকর্তাদের পদোন্নতি অবিলম্বে কার্যকর হবে।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশাসনিক সিদ্ধান্তে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের দায়িত্ব লটারির মাধ্যমে পুনর্বণ্টন করা হয়েছে। নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে নিরপেক্ষতার পরিবেশ নিশ্চিত করতেই এই রদবদল করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
পদোন্নতি ও বদলিকে কেন্দ্র করে প্রশাসনের শীর্ষ পর্যায়ে নতুন কাঠামো তৈরি হচ্ছে, যা নির্বাচনী নিরাপত্তা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা সংশ্লিষ্টদের।
আপনার মতামত লিখুন :