৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, জানানো হলো পরীক্ষার তারিখ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার বিকেলে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিসিএসে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে এক হাজার ৭৫৫ জনকে, নন–ক্যাডার পদে আরও ৩৯৫ জনকে।

প্রাথমিক (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি। এরপর লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল, আর মৌখিক পরীক্ষা ১০ আগস্ট থেকে নেয়া হবে।

প্রার্থীরা আগামী ৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৩ জানুয়ারি।

সংক্ষিপ্ত এই সময়সূচির মধ্যেই দেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষাগুলোর একটি বিসিএসে অংশ নিতে প্রস্তুতি নিতে হবে আবেদনকারীদের।