ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বৃহস্পতিবার সকালে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ১১টা ৫৬ মিনিটে নানগ্রো আচেহ দারুসালাম প্রদেশ থেকে প্রায় ৬৩ কিলোমিটার দূরে ৬.৩ মাত্রার এই কম্পন রেকর্ড করা হয়।
ভূমিকম্পটি মাটির মাত্র ১৪ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়ায় আশপাশের এলাকায় তীব্রভাবে অনুভূত হয়।
ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যে কিছুটা ভিন্নতা রয়েছে—ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও জার্মানির জিওফরশুংসজেন্ট্রাম (জিএফজেড) এর পরিমাপ ৬.২ মাত্রা হলেও প্রাথমিক রিপোর্টে ৬.৩ মাত্রার কথা বলা হয়েছে।
প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভবন থেকে জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালা ভেঙে যাওয়ার মতো স্বাভাবিক ক্ষতির ঘটনা ঘটতে পারে।
আপনার মতামত লিখুন :