সিলেটে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ২টা ৫৫ মিনিটে হালকা ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
গভীর রাতে হওয়ায় অনেকেই কম্পন টের না পেলেও সিলেট শহর ও আশপাশের এলাকায় সামাজিক মাধ্যমে বহু নাগরিক ভূমিকম্প অনুভবের কথা জানান। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা বড় ধরনের ঝুঁকির খবর পাওয়া যায়নি, তবে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) তথ্য অনুযায়ী, কম্পনটির মাত্রা ছিল ৫.৩। উৎপত্তিস্থল ভারতের আসামের খারুপাতিয়া শহরের দক্ষিণ-দক্ষিণপূর্বে, ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
ময়মনসিংহ–সিলেট অঞ্চল এবং শিলংয়ের ডাউকি ফল্টের নিকটবর্তী হওয়ায় বিশেষজ্ঞরা আগামী ২৪ ঘণ্টায় একাধিক আফটারশকের সম্ভাবনার কথা জানিয়েছেন, বিশেষ করে রাতের দিকে ছোট কম্পন বাড়তে পারে বলে সতর্ক করেছেন।
আপনার মতামত লিখুন :