৫ দাবি নিয়ে ইডেন কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য অধ্যাদেশের অংশ হিসেবে সহশিক্ষা চালুর পরিকল্পনার প্রতিবাদে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বুধবার সড়ক অবরোধ করেন। কলেজের স্বতন্ত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার দাবিতে বেলা সোয়া ১১টায় তারা আজিমপুর-নীলক্ষেত সড়কে অবস্থান নেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবস্থানকালে শিক্ষার্থীরা স্লোগান দেন—“৫ দফা দাবি মানতেই হবে”, “সহশিক্ষা ইডেনে মেনে নেব না”—ইত্যাদি।

ছাত্রীরা যে পাঁচটি দাবি তুলে ধরেছেন, সেগুলো হলো:

  1. ইডেন কলেজ নারীদের জন্য সংরক্ষিত প্রতিষ্ঠান হিসেবে বজায় রাখা।

  2. কলেজের কোনো বিভাগ বিলুপ্ত না করা।

  3. বিশ্ববিদ্যালয়ের সময়সূচি দুপুর ১টা থেকে রাত ৭টা নয়—২৪ ঘণ্টা চালু রাখা।

  4. ইডেনকে শুধুমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা; ইন্টারমিডিয়েট প্রোগ্রাম চালু না করা।

  5. ইডেনকে পূর্ণাঙ্গ মহিলা বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচনা এবং একটি মাত্র ফ্যাকাল্টিতে সীমাবদ্ধ না রাখা।

অবরোধ ঘিরে এলাকায় যানজট সৃষ্টি হলেও শিক্ষার্থীরা জানান, দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।