ঢাকার আগারগাঁওয়ে ভোররাতে এক বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৭ জন দগ্ধ হয়েছেন। শনিবার সকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মো. আব্দুল জলিল মিয়া (৫০), তার স্ত্রী আরনেজা বেগম (৪০), ছেলে আসিফ (১৯), সাকিব (১৬), আসিফের স্ত্রী মনিরা (১৭) ও নাতনি ইভা (৬) ও ইশা (৬)।
ঢামেক পুলিশ ক্যাম্পের কর্মকর্তারা বলেছেন, আহতদের অবস্থা যাচাই চলছে এবং এখনো সঠিকভাবে দগ্ধতার মাত্রা নির্ধারণ করা যায়নি। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ হিসেবে গ্যাস লাইনের লিকেজকে দায়ী করা হলেও বিস্তারিত তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :