ভারত সফরে আসা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছয়টি বিশেষ উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি—যার প্রতিটি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য ও কারুশিল্পের অনন্য নিদর্শন।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনার পর মোদি পুতিনকে উপহার দেন ভগবৎ গীতার রাশিয়ান সংস্করণ—মহাভারতের যুদ্ধের আগে অর্জুন ও কৃষ্ণের সংলাপ নিয়ে রচিত পবিত্র গ্রন্থ।
উপহারের তালিকায় ছিল আসামের বিখ্যাত চা এবং কাশ্মীরের প্রিমিয়াম জাফরান। পাশাপাশি মুর্শিদাবাদের তৈরি সূক্ষ্ম কারুকাজ করা রুপোর টি-সেট—যার কেটলি, পেয়ালা ও পাত্রে পশ্চিমবঙ্গের ঐতিহ্যের ছাপ স্পষ্ট।

মোদির আরেক উপহার মহারাষ্ট্রের তৈরি রুপোর শোভাকর ঘোড়া। এছাড়া পুতিনকে দেওয়া হয়েছে আগরার কারিগরদের বানানো একটি মার্বেল দাবার সেট, যা ভারতের প্রাচীন পাথর শিল্পের নিদর্শন।
ভারত–রাশিয়া সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে আরও ঘনিষ্ঠ হয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্কচাপ সত্ত্বেও রাশিয়া থেকে জ্বালানি আমদানি অব্যাহত রাখায় দিল্লি–মস্কো সম্পর্কের রাজনৈতিক বার্তাও এই সফরে পুনর্ব্যক্ত হয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :