রাজধানীতে চলন্ত বাসে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ৯:৪৬ অপরাহ্ন

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি যাত্রীবাহী চলন্ত বাসে হঠাৎ আগুন লাগায় সন্ধ্যার ব্যস্ত সময়ে এলাকাজুড়ে তৈরি হয় আতঙ্ক।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে আগুন লাগার পরপরই বারিধারা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাসে তখন যাত্রী ছিল কি না বা কেউ আহত হয়েছেন কি না—তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্ত শেষে কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার পর এলাকাজুড়ে যান চলাচলে কিছুক্ষণ বিঘ্ন ঘটে, তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।