রাজধানীর কেরানীগঞ্জের আগানগর এলাকায় একটি ১০ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভোরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। জমেলা টাওয়ার নামের ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ইনচার্জ শাহজাহান জানান, কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ইউনিটগুলো একযোগে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনের কারণ জানা যায়নি। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আপনার মতামত লিখুন :