সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩৮৫ নম্বর ফ্লাইটটি রওনা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লাইটটি সন্ধ্যা প্রায় ৫টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ওসমান হাদি বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর ঢাকায় পৌঁছানোর পর রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটে।
এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারের সময় মোটরসাইকেল থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হন তিনি। ঢাকায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।
আপনার মতামত লিখুন :