ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরিফ ওসমান হাদিকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই দাফন করা হবে। পরিবারের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে আজিমপুর কবরস্থানে নজরুলের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।
এর আগে বিমানবন্দর থেকে মরদেহ হিমাগারে নেওয়া হয়েছে। জানাজা ও দাফন ঘিরে জনসমাগম হলেও মরদেহ সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হবে না বলে জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চ তাদের কর্মী-সমর্থকদের শান্ত ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে, যাতে কোনো ধরনের উসকানি বা সহিংসতার সুযোগ না সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :