বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও বুধবার ঢাকা পৌঁছাবেন। এ ছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীর ঢাকায় আসার কথা রয়েছে। আন্তর্জাতিক প্রতিনিধিদের আগমন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ৪০ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় ইন্তেকাল করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আপনার মতামত লিখুন :