খালেদা জিয়ার জানাজা উপলক্ষে চলবে অতিরিক্ত মেট্রোরেল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ৮:১৬ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীতে অতিরিক্ত মেট্রোরেল সার্ভিস চালু থাকবে।

মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানায়, জানাজায় অংশগ্রহণকারী যাত্রীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে নিয়মিত সময়সূচির পাশাপাশি বিশেষ মেট্রো ট্রেন পরিচালনা করা হবে।

উল্লেখ্য, বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ উপলক্ষে জানাজার দিন বুধবার সারাদেশে এক দিনের সাধারণ ছুটি থাকবে।