ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যে অসামঞ্জস্যতার কারণে প্রথমে তার মনোনয়ন স্থগিত রাখা হলেও সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করা হয়।
শনিবার সন্ধ্যায় ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে মনোনয়ন যাচাইয়ের সময় গরমিলের কথা জানিয়ে এক ঘণ্টার সময় দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী জমা দিলে কমিশন তার প্রার্থিতা বহাল রাখে।
মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না বলেন, এবারের নির্বাচন প্রক্রিয়া আগের যেকোনো সময়ের তুলনায় কঠিন হলেও নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :