জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দরে প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৫৩ টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিইআরসি এ মূল্য ঘোষণা করে, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এছাড়া অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন দরে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা করা হয়েছিল এবং অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল ৫৭ টাকা ৩২ পয়সা।
আপনার মতামত লিখুন :