জাতীয় সংসদ নির্বাচন

মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ প্রার্থী ১,৮৪২


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৬, ৮:০৬ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির তথ্যমতে, দেশের ৩০০টি নির্বাচনী আসনে দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে যাচাই শেষে মোট ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) ইসি থেকে এ সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়। কমিশন জানায়, এবারের নির্বাচনে মনোনয়নপত্র জমা পড়েছিল ৩ হাজার ৪০৬টি, যা দাখিল করেছিলেন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে এসব মনোনয়নপত্রের মধ্যে নির্ধারিত সংখ্যক প্রার্থীকে বৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।