ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর আটক করার পর দেশটির জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তার ছেলে নিকোলাস মাদুরো গেরা। বিবিসির বরাতে সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।
সোমবার মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন আদালতে হাজির করার কথা রয়েছে। এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মাদুরো গেরা বলেন, ভেনেজুয়েলার রাস্তায় জনগণকে তাদের দেখতে পাওয়া যাবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইতিহাসই নির্ধারণ করবে কারা বিশ্বাসঘাতক ছিল।
মার্কিন আদালতের নথিতে নিকোলাস মাদুরো গেরাকে ‘দ্য প্রিন্স’ নামে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগ রয়েছে। তবে সাম্প্রতিক মার্কিন অভিযানের সময় তিনি আটক হননি।
এ ঘটনায় ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :