নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পরিস্থিতির দিকে যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ বিষয়ে দৃঢ় অবস্থান তুলে ধরেন।
কার্কি বলেন, রাজনৈতিক দল ও তথাকথিত জেন-জি তরুণদের পক্ষ থেকে সরকারকে প্রতিনিয়ত চাপ, সমালোচনা ও পদত্যাগের দাবি সহ্য করতে হচ্ছে। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে।
তিনি অভিযোগ করেন, প্রতিদিনই সরকার ছাড়ার দাবি তোলা হচ্ছে এবং সিদ্ধান্ত নিলেই আবার নতুন করে অপমানের মুখে পড়তে হচ্ছে। এতে সরকার যেন ‘দোলকের’ মতো অবস্থায় পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আরও বলেন, অল্প কয়েকজন জেন-জি তরুণ ভিন্ন ভিন্ন দাবিতে সরকারের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে, যার ফলে স্বাভাবিকভাবে কাজ করা কঠিন হয়ে পড়ছে।
সুশীলা কার্কি জোর দিয়ে বলেন, তার সরকার নেপালকে অস্থিতিশীলতার পথে যেতে দেবে না এবং স্পষ্ট ভাষায় ঘোষণা দেন—নেপাল কোনোভাবেই বাংলাদেশে পরিণত হবে না।
আপনার মতামত লিখুন :