বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় গুলশানের নিজ বাসা থেকে অনলাইনে বৈঠকে অংশ নেন তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, একই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বিষয়টি বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :