গ্রিনল্যান্ড দখলে অনড় ট্রাম্প, পাল্টা পদক্ষেপের ইঙ্গিত ইইউ’র


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

গ্রিনল্যান্ড দখলের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে বিরোধিতা হলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি শতভাগ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তিনি।

ট্রাম্পের এমন বক্তব্যের পর গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় ইউরোপের মিত্র দেশগুলো একজোট হওয়ার বার্তা দিয়েছে।

ডেনমার্ক ও যুক্তরাজ্য স্পষ্ট করে জানিয়েছে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডবাসীর হাতেই রয়েছে। ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ না করে যুক্তরাজ্যসহ আটটি ন্যাটো সদস্য দেশের পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেন, যা ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা।

ডেনমার্ক সতর্ক করে বলেছে, গ্রিনল্যান্ডে মার্কিন হস্তক্ষেপ ন্যাটোর ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এ অবস্থায় ট্রাম্পের হুমকির জবাব দিতে ইউরোপীয় ইউনিয়ন জরুরি বৈঠক ডাকছে। ইইউ নেতারা জানাচ্ছেন, সংঘাত নয়, তবে সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপস হবে না।