আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর অংশ হিসেবে আজ বুধবার রাতে সিলেট যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। ঢাকা থেকে আকাশপথে সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারত করবেন।
বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠানে যোগ দিয়ে তারেক রহমান প্রচারণা কার্যক্রম শুরু করবেন। এরপর মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে ধারাবাহিক সমাবেশ ও জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
দলীয় সূত্র জানায়, সিলেট সফরের মধ্য দিয়েই দেশব্যাপী বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার সূচনা হবে।
আপনার মতামত লিখুন :