ইরানে হত্যাকাণ্ড বন্ধের আশ্বাসে সুর নরম করলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এড়ানো যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পাল্টা হামলার হুমকির প্রেক্ষাপটে বৃহস্পতিবার তিনি জানান, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথ খোলা রাখছে।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যোগাযোগ চলছে এবং প্রয়োজনে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সুযোগ রয়েছে। যদিও ইরানের কাছাকাছি মার্কিন নৌবহর মোতায়েন রয়েছে, তিনি আশা প্রকাশ করেন সেটি ব্যবহার করতে হবে না।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সব বিকল্প বিবেচনায় রাখা হলেও ইরানে হামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সাম্প্রতিক বিক্ষোভ দমন ও পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা বাড়লেও ট্রাম্প প্রশাসন আপাতত সামরিক পদক্ষেপের বদলে কূটনীতির সম্ভাবনাকেই গুরুত্ব দিচ্ছে।