শোক সংবাদ

যুগান্তর সাংবাদিক শুচি সৈয়দ‘র মায়ের ইন্তেকাল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

যুগান্তরের সহকারী সম্পাদক ও লেখক ইসমাইল হোসেন (শুচি সৈয়দ) এর মা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক (নার্সিং সুপার) হালিমা খাতুন (৭৬) রোববার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি চাকরিসূত্রে রাজশাহীতে বসবাস করতেন। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুচি সৈয়দ তার একমাত্র ছেলে। রোববার দুপুরে তাঁর লাশ পাবনার ঈশ্বরদী উপজেলার পিয়ারাখালী গ্রামে নিয়ে আসা হয়। বাদ মাগরিব পিয়ারাখালী ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাজা শেষে পিয়ারাখালী গোরস্তানে দাফন করা হয়। সাংবাদিক শুচি সৈয়দ’র মায়ের মৃত্যুতে পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি ও শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগসহ বিভিন্ন মহল শোক জানিয়েছেন।