ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশবাসীর প্রতি সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ভোট শুধু সরকার গঠনের বিষয় নয়, এটি দীর্ঘ নীরবতা ও স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে জনগণের জবাব।
প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে। তাঁর ভাষায়, এটি জনপ্রতিনিধি বাছাইয়ের চেয়েও বেশি—রাষ্ট্র কোন দিকে এগোবে, সেই সিদ্ধান্ত জনগণই নেবে।
নির্বাচন সুষ্ঠু করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়ে তিনি বলেন, প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরাও ভোটাধিকার প্রয়োগ করছেন। একই সঙ্গে গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করেন, নির্বাচনের পর ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের কাছেই হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :