জয়নগর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চাঁন মিয়া মাস্টারের জানাযা অনুষ্ঠিত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন

গতকাল ১৫ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় বীর মুক্তিযুদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক শিক্ষক ও সমাজসেবক মমতাজ উদ্দিন চাঁন মিয়া মাষ্টার এর জানাজা রাষ্টৃীয় মর্যাদায় অনুষ্ঠিত হয় দড়িপুরা উচ্চ বিদ্যালয় মাঠে।

তিনি জয়নগর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। বর্ষীয়ান এই রাজনীতিবীদ জয়নগর ইউনিয়ন বিএনপির একাধিকবার নির্বাচিত সভাপতি ছিলেন। দলের ক্রান্তিলগ্নে শিবপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

তিনি কামরাব উচ্চবিদ্যালয়, শিবপুর, নরসিংদী এর সাবেক শিক্ষক এবং দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাবেক শিক্ষক ছিলেন। গ্রাম্য সালিশি বিচারক, সমাজসেবক এবং সতরাজনেতিক হিসেবে জয়নগর ইউনিয়ন তথা শিবপুর উপজেলায় ব্যাপক জনপ্রিয় ছিলেন। তার জানাজায় বিভিন্ন দলের হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল তার প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। নরসিংদী ৩ শিবপুর উপজেলা থেকে নবনির্বাচিত সাংসদ জেলা বিএনপির সদস্য সচিব জনাব মনজুর এলাহী শোকসন্তপ্ত পরিবার কে সান্ত্বনা দিতে ও মরহুমকে দেখতে তার বাড়িতে আসেন।

মরহুমের জানাযায় অংশ নেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব আকরামুল হাসান মিন্টু, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব আরিফুল ইসলাম মৃধা, এএবি এর সাবেক আহবায়ক রাশিদুল হাসান হারুন, নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নরসিংদী জেলা, শিবপুর উপজেলা, জয়নগর ইউনিয়ন এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং হাজার হাজার মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।
মরহুমের বড় ছেলে মাহমুদুল হাসান টুটুল রাষ্ট্রীয় রূপালী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালকের সচিবালয়ে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত, মেজো ছেলে শাহরিয়ার হাসান রনি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক ও ব্যবসায়ী এবং ছোট ছেলে জাহিদ হাসান জুয়েল নোয়াখালী বিঞ্গান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি। স্তী, কণ্যা ও অসংখ্য আত্মীয় সজন ও অনুসারী রেখে গেছেন।