একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাত ১২টা ১ মিনিটে তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর পরিবারের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান—সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খান।
পরে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ১১ দলীয় জোটের নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :