থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী **আমির খসরু মাহমুদ চৌধুরী**সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিমান চলাচল কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রী আফরোজা খানম বলেন, টার্মিনালটি দ্রুত চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। তবে নির্দিষ্ট সময়সীমা এখনই জানানো সম্ভব নয়। “আলোচনা ও যাচাই-বাছাই চলছে—কীভাবে দ্রুত চালু করা যায়, সেটিই এখন অগ্রাধিকার,” বলেন তিনি।

মন্ত্রী জানান, থার্ড টার্মিনালের কাজ প্রায় সম্পন্ন হলেও কিছু কারিগরি ও নেটওয়ার্কসংক্রান্ত বিষয় পর্যালোচনার প্রয়োজন রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।