১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৭:১৫ অপরাহ্ন

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ওই দিন সকাল ১১টায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন–এর সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।

সোমবার সংসদ সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় রাষ্ট্রপতির ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১২ মার্চ থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ শুরু হবে, যা শেষ হবে ২০৩১ সালের ১১ মার্চ।