ফোন করে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন /
ফোন করে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান–এর অসুস্থতার খোঁজ নিতে সরাসরি ফোন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে জানান, আমিরের সাময়িক অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী কুশল জানতে চান এবং পরে ফোনে দুজনের মধ্যে সংক্ষিপ্ত সৌজন্য বিনিময় হয়।

কথোপকথনের সময় ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ইফতারের দাওয়াত দেন। সপরিবারে আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানান মিয়া গোলাম পরওয়ার।

উল্লেখ্য, মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়ায় একটি কর্মসূচিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। বুধবার তিনি বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাসদস্যদের কবর জিয়ারতও করেন।