ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।
শুক্রবার গভীর রাতে ইরানি মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে উত্তর ইসরায়েলে আঘাত হানে বলে আঞ্চলিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে। হামলার পর ওই অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
পাল্টা হামলার সঙ্গে সঙ্গে ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে এবং সম্ভাব্য হুমকি প্রতিহত করতে বিমান বাহিনী সক্রিয় রয়েছে।
এর আগে ইসরায়েলের হামলার পর রয়টার্সকে দেওয়া এক মন্তব্যে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়েছিলেন, তেহরানের জবাব হবে “বিধ্বংসী”। সর্বশেষ পাল্টা হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও গভীর হলো।
সূত্র: আল-জাজিরা
আপনার মতামত লিখুন :