ইরান যুদ্ধের সমাপ্তি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনার কথা বললেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন।

রোববার দ্য টাইমস অব ইসরায়েল–কে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বিষয়টি নিয়ে দুই নেতার মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং উপযুক্ত সময়ে তিনি সিদ্ধান্ত নেবেন।

সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়—যদি যুক্তরাষ্ট্র সামরিক অভিযান বন্ধ করে, তবে ইসরায়েল কি এককভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে ট্রাম্প অনাগ্রহ প্রকাশ করেন। তার ভাষায়, “আমার মনে হয় না, এমন পরিস্থিতির প্রয়োজন হবে।”

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত সমন্বয় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য সামরিক বা কূটনৈতিক সিদ্ধান্তে দুই দেশের অবস্থান গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

তথ্যসূত্র: রয়টার্স, বিবিসি।