প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সীমিত সম্পদের বাস্তবতা সত্ত্বেও সমন্বিত উদ্যোগ ও জাতীয় ঐক্যের মাধ্যমে একটি স্বনির্ভর ও কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের উন্নয়ন কেবল একটি গোষ্ঠীর জন্য নয়; বরং সমগ্র সমাজকে অন্তর্ভুক্ত করেই তা অর্জন করতে হবে। “আমরা সবাই ভালো থাকব—এটাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার,” তিনি যোগ করেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রসঙ্গে বলেন, এ ইতিহাস নিয়ে গবেষণা ও আলোচনা অব্যাহত থাকা প্রয়োজন, তবে তা যেন প্রতিষ্ঠিত সত্যকে খাটো না করে। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে অতীতে বিভিন্ন মূল্যায়ন থাকলেও ইতিহাসের নির্ভুল উপস্থাপন জরুরি।
তিনি আরও বলেন, অতীতকে সম্পূর্ণ অস্বীকার করা যেমন ভুল, তেমনি অতীতে আটকে থাকাও অগ্রগতির পথে বাধা। গত কয়েক দশকে ইতিহাসের ব্যাখ্যা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা কখনো কখনো মূল ঘটনাপ্রবাহকে আড়াল করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা জোরদারে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :