রাজধানীর উপকণ্ঠ কেরাণীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তর এ তথ্য নিশ্চিত করে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি এবং তা শনাক্তে কাজ চলছে।
এ ঘটনায় একজন আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করা হয়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে সাতটি ইউনিট কাজ করে।
প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :