মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, তারা একটি ট্যাংকারে হামলার তথ্য পেয়েছে এবং ঘটনাটি ঘিরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সংস্থাটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ওমান উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এই ঘটনা ঘটে। ট্যাংকারটির ক্যাপ্টেন জানিয়েছেন, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই গানবোট থেকে গুলি ছোড়া হয়, যা আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা প্রটোকলের পরিপন্থী।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হামলায় ব্যবহৃত দুটি গানবোট আইআরজিসি-এর নিয়ন্ত্রণে ছিল বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :