জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৬ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এবং একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসর-সংক্রান্ত সব সুবিধা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনকারী একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা। তাদের মধ্যে অ্যান্টি টেরোরিজম ইউনিট, হাইওয়ে পুলিশ, সিআইডি, পুলিশ সদর দপ্তর, রেলওয়ে পুলিশসহ বিভিন্ন শাখার ডিআইজিরা অন্তর্ভুক্ত।
এ সিদ্ধান্ত প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে। তবে এ বিষয়ে সরকারিভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
আপনার মতামত লিখুন :