চট্টগ্রামের (নিজাম রোড)আবাসিক এলাকা থেকে (শিশু) শ্রেণির ছাত্রী ফাতেমাতুজ জোহরা (৭) অপহরন করে দুষ্কৃতীরা ২০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২২ আগষ্ট) স্থানীয় খেলার মাঠ থেকে মেয়েটিকে অপহরণ করা হয়েছে বলে জানা যায়।
দিন-দুপুরে এ ঘটনায় হতবাক এলাবাসী। অপহরণের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পরিবারের আহাজারি ও উৎকণ্ঠায় পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে মানবিক উদ্বেগ।
অপহৃত ফাতেমাতুজ জোহরা পাচলাইশ হাই স্কুলের (১ম শ্রেণির) একজন ছাত্রী। শনিবার (২২ আগষ্ট) তাদের আত্মীয়ের বাড়ির স্থানীয় খেলার মাঠে সে খেলছিল। সেখান থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
পরিবার সূত্রে জানা যায়, সাহেব উদ্দিন নামের এক সন্ত্রাসি পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কিছু সন্ত্রাসীদের দিয়ে অপহরণ করেছে। অপহরন করে সাহাব উদ্দিন ২০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে মেয়েটির মায়ের কাছে ফোন করে।
ঘটনার পর থেকেই ফাতেমাতুজ জোহরার পরিবার দিশেহারা হয়ে পড়েছে। এদিকে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :