প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি’ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়ন, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের জানান, বৈঠকে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ বাস্তবায়নের কৌশল, কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।
বৈঠকে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে পরিবেশবান্ধব উদ্যোগগুলোকে আরও কার্যকর করার বিষয়ে মতবিনিময় হয়।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :