রাজধানী ঢাকায় সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিট ২০ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে নগরবাসীর মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। তবে সংস্থাটি তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের রিখটার স্কেল অনুযায়ী মাত্রা কিংবা উৎপত্তিস্থল সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।
ভূমিকম্প অনুভূত হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। অনেকেই কয়েক সেকেন্ডের কম্পন অনুভব করার কথা জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি, হতাহত বা অবকাঠামোগত ক্ষতির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে সময় রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫।
আপনার মতামত লিখুন :