প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এর কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।
রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি স্পারসোর প্রধান কার্যালয়ে পৌঁছে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পরিদর্শনকালে স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, গবেষণা উদ্যোগ, উদ্ভাবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
প্রধানমন্ত্রী স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশ দেন। তিনি মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন গবেষণায় সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :