পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. সুবক্তগীণ, মো. রবিউল ইসলাম, মো. আসাদুজ্জামান, মো. তোফাজ্জল হোসেন, মাহিন ফরাজী, তানজিনা চৌধুরী, এস এম আরিফ রাইয়ান, শেখ মুত্তাজুল ইসলাম ও আবু ছালেহ মো. আনসার উদ্দীনসহ ১০ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও জেলায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব ছাড়তে হবে। অন্যথায় ২০ সেপ্টেম্বর থেকে তারা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।