বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির নতুন বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ফকরুল আলম কাঞ্চন। বুধবার (৭ অক্টোবর) এনটিভির ব্যবস্থাপনা বিভাগ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব প্রদান অনুষ্ঠানে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ও ব্যবস্থাপনা পরিচালক আশফাকউদ্দিন আহমেদ নতুন বার্তা প্রধান ফকরুল আলম কাঞ্চনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় এনটিভির শীর্ষ কর্মকর্তারা আশা প্রকাশ করেন, ফকরুল আলম কাঞ্চনের অভিজ্ঞ নেতৃত্বে বার্তা বিভাগ আগামী দিনে আরও গতিশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে এনটিভির বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। পরে বার্তা বিভাগের সহকর্মীরাও নতুন বার্তা প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, বার্তা প্রধানের দায়িত্ব পাওয়ার আগে ফকরুল আলম কাঞ্চন দীর্ঘদিন এনটিভির ‘চিফ অব করেসপন্ডেন্ট’ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আপনার মতামত লিখুন :