চাঁদপুরের কচুয়া ডুমুরিয়া গ্রামে এক হিন্দু প্রতিমাশিল্পী ব্যবসায়ী দোকানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গিয়ে ২জন আহত হয়েছেন।
১৫মে (সোমবার) ডুমুরিয়া বাজারে (চন্দ্র স্কালপার) ঘটনা ঘটে বলে জানিয়েছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম খলিল।
আহতরা হলেন- প্রতিমা ব্যবসায়ী মালিক ও প্রতিমাশিল্পী রাজীব চন্দ্র সাহা এবং তার কর্মচারী (দীপক চন্দ্র সাহা)। প্রতিমাশিল্পী রাজীব চন্দ্র সাহা অবস্থা গুরুতর হওয়ায় অ্যাম্বুলেন্সিএসে তাকে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানা যায়।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন বলেন, নূর উদ্দিন তারেক, মাওলানা লিয়াকত হোসেন, মাওলানা আবুল কালাম আজাদ তাদের দলবল নিয়ে দোকানে আসে। এ সময় দোকানে থাকা ধর্মীয় মালামাল ও প্রতিমা ভাঙচুর করা হয়। তাদের বাধা দিলে রাজীব চন্দ্র সাহাকে মারধর করা হয়।
এসময় দোকানের কর্মচারী বাধা দিলে তার ওপর হামলা চালায়। হামলাকারীদের হাতে রড ও জিআই পাইপ ছিল। মাওলানা লিয়াকত রাজীব চন্দ্র সাহাকে টেনে দোকানের বাইরে নিয়ে মারতে থাকে। নুরুউদ্দিন তারেক ত্রিশূল দিয়ে কাঁদে ও বুকে আঘাত করে। হামলাকারীরা দোকানের ভেতরে গিয়ে ভাঙচুর চালায় এবং ক্যাশ বাক্স ভেঙে টাকা লুট করতে দেখা যায়। পরে নূর উদ্দিন, লিয়াকত ও স্থানীয়রা দোকানটি বন্ধ করে চলে যায়।
আপনার মতামত লিখুন :