বাবার বাড়িতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা, আহত ১


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৫, ৮:৫০ অপরাহ্ন

:: মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জে বাবার বাড়িতে এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা করে সুমন আহমেদ ও সায়েম নামের দুই বখাটে। গত (১৭ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের মুল্লুক চাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় বাড়ি থাকা তার ছেলে মো. রাজু এসে বোনকে রক্ষা করতে চাইলে বখাটেরা তাকে নির্মমভাবে মেরে আহত করে যায়।

এ ঘটনায় ওই গৃহবধূ মুন্সীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গৃহবধূর লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত (১৭ ফেব্রুয়ারি) তার বাবার বাড়িতে সুমন আহমেদ ও সায়েম এবং অজ্ঞাতনামা বখাটেরা এসে তার স্বামীর খোঁজা জানতে চায়। একপর্যায় বাড়িতে কেউ নেই ভেবে তার সাথে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন তারা। এ সময় তার আত্মচিৎকার শুনে আমার ছোট ভাই বাঁচাতে আসলে বখাটেরা তাকে নির্মমভাবে পিটিয়ে আহত করে। তাদের লাঠির আগাতে আমার ভাইয়ের মাথা ফেটে যায়। আমাদের আত্মচিৎকার শুনে প্রতিবেশী আসলে তারা দ্রুত পালিয়ে যায়। প্রতিবেশীদের সহযোগিতায় আমার ভাই মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করি।

মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম. সাইফুল আলম বলেন, গৃহবধূক আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছন। আমরা তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে।