পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা নিতে এসে ডাক্তারের মারধরের স্বীকার রোগী


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৪, ৭:১৫ অপরাহ্ন

:: নিনা আফরিন, পটুয়াখালী ::

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগী ও স্বজনদের উপর ডাক্তার ও নার্সদের হামলার অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে ফিমেল মেডিসিন ওয়ার্ডে বেলা ১২ টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। ওয়ার্ডে কর্মরত ডাক্তার,ইন্টার্ন ডাক্তার,নার্সরা মিলে এ হামলা করেছে বলে জানিয়েছেন হামলার শিকার আসমসনী বেগম(৪৮)।

হামলার শিকার আসমানী বেগম জানান,তিনি সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের পশারিবুনিয়া এলাকায় বসবসা করেন। তিনি নিজে একজন প্রথম শ্রেনীর ঠিকাদার। বুধবার ৯’সেপ্টেম্বর বেলা ১২ টার দিকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ফিমেল মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা নিতে যান। চিকিৎসা সেবা দিতে দেরি হলে তার স্বজনরা এর প্রতিবাদ করে। এ নিয়ে কথাকাটা কাটির এক পর্যায়ে সেখানে ডিউটরত ডাক্তার,ইন্টার্ন ডাক্তার ও নার্সরা মিলে তিনি,তার স্বামী ও ছেলেকে পিটিয়ে মেঝেতে শুয়িয়ে ফেলেন। এরপরও তারা তাদের লাথি ঘুষি মেরে বেধরক মারধর করা হয়।

এই ঘটনার পরপরই খবর পেয়ে সেনা বাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে অভিযুক্ত ডাক্তার বা নার্সদের বিরুদ্ধে তারা কোন ব্যবস্থা গ্রহন না করেই চল যান।

আসমানী বেগমের স্বামী পটুয়াখালী এলজিডির রোলার ড্রাইভার মো: আবদার আলী এ ঘটনায় দোষী সবার বিচার দাবী করেন। তিনি বলেন চিকিৎসা নিতে এসে তার স্ত্রী ডাক্তারের হামলায় সঙ্গাহীন হয়ে পড়েছেন। এর দৃষ্টান্তমূলক শাস্তি আান তিনি।

এ বিষয়ে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: দিলরুবা ইয়াসমীন লিজার বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের সামনে কোন বক্তব্য দিতে রাজি হয়নি।##