:: নিজস্ব প্রতিবেদক ::
চট্টগ্রামের সিটি গেইট এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার ভোর সোয়া ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
আকবর শাহ থানার পুলিশ জানায়, সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে আসা একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই পাঁচ যাত্রীর মৃত্যু হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা সবাই সীতাকুণ্ডের বাসিন্দা এবং পেশায় মাছ বিক্রেতা ছিলেন। তারা মাছ কিনতে ফিশারি ঘাটে যাচ্ছিলেন। নিহতদের নাম: রনি দাশ (২৫), আকাশ দাশ (২৬), অজিত দাশ (২৪), জুয়েল দাশ (১৮) ও মোহাম্মদ সোহাগ (৩২)।
ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।
আপনার মতামত লিখুন :